মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

অবৈধ সিম সংযোগ ব্যবহার বন্ধে রোহিঙ্গাদের জন্য টেলিটকের ফ্রি-কল সার্ভিস : তারানা হালিম

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আশ্রিত রোহিঙ্গাদের টেলিযোগাযোগের আওতায় আনতে। সে কারণে রোহিঙ্গা ক্যাম্পে আমরা টেলিটকের মোট ১০টি বুথ বসিয়েছি। ঘোষণা দিয়েছিলাম সুলভে টেলিটকের এই সেবা দেয়া হবে। কিন্তু ক্যাম্পে এসে দেখলাম সিংহভাগ রোহিঙ্গা সেই সুলভ মুল্যও দিতে পারছেনা। যেহেতু মানবিক আশ্রয় দেয়া সম্ভব হয়েছে সেহেতেু টেলিযোগাযোগ সুবিধাটাও ফ্রিতে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে উখিয়া-টেকনাফের এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারবে। তবে এর বিনিময়ে কোন রোহিঙ্গা যেন বেসরকারি কোন সংযোগ ব্যবহার করতে না পারে এটি নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের ক্যাম্পে টেলিটকের বুথ উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার দুপুরে একথা বলেন।


কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী, হাকিমপাড়া, পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে ১০টি বুথ চালু করেছে টেলিটক। এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা ফ্রিতে কথা বলার সুযোগ পাবেন। এতে অসহায় রোহিঙ্গারা নিজের স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে বলেও মন্তব্য করে মন্ত্রী তারানা হালিম আরো বলেন, রোহিঙ্গা প্রবণ এলাকায় নিরবিচ্ছিন্ন ভয়েস সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। আর রোহিঙ্গারা যাতে অবৈধভাবে কোন সিম ব্যবহার করতে না পারে সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
বুথ উদ্বোধন শেষে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন তারানা হালিম। এসময় কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা ও টেলিটকের স্থানীয় ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন