মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান

শেয়ার করুন

 


গত কাল সকাল সাড়ে ১০টায় হতে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের যৌথ পরিচালনায় শহরের বিভিন্ন অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট অবৈধ দখলদারকে বিভিন্ন আইনে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আধুনিক কক্সবাজার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক রূপে সাজানোর জন্য এবং বিশে^র দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কক্সবাজারে মাস্টার প্ল্যান অনুযায়ী বিভিন্ন মেঘা প্রজেক্ট বাস্তবায়ন করে একটি আধুনিক নগরী হিসেবে রূপান্তর গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। বর্ষা মৌসুমে পাহাড় কাটার ফলে পাহাড়ে অবৈধ বসবাসকারীরা যাতে পাহাড় ধ্বসে মারাত্মক দুর্ঘটনায় কবলিত না হয় তার জন্য তাদেরকে অপসারণ, পাহাড় কাটা বন্ধ, অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও অনুমোদনবিহীন স্থাপনার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এসময় রুমালিয়ারছড়া, পল্লানকাটা, লাইট হাউস, পাহাড়তলীতে অনেক অবৈধ বাড়ি ঘর উচ্ছেদ করা হয় এবং অসংখ্য অনুমোদনবিহীন স্থাপনায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া যারা অবৈধ ও ঝুকিপূর্ণভাবে দখলে নিয়ে বসবাস করছেন তাদেরকে অতিসত্বর সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কউক এর সদস্য (প্রকৌশল) লে: কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমদ, সচিব ও ম্যাজিষ্ট্রেট মো: আব্দুস সোবহান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেলিম শেখ, পুলিশ প্রশাসন, আনসার ও পিডিবি’র প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন