২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

অবৈধ জবর দখলকারীদের দখলে ইনানী সী-বীচ

pic-ukhiya-14-11-2016বিশ্বের অন্যতম বালুকাময় সমুদ্র সৈকত ইনানী সী-বীচ এখন অবৈধ জবর দখলকারীদের কবলে। বীচ ম্যানেজ ম্যন্ট কমিটি ও উপজেলা প্রশাসকের দায়িত্বহীনতার সুযোগে প্রভাবশালী সংঘবদ্ধ দখলকারীরা সী-বীচের প্রবেশ মূখে দোকান ঘর তৈরি করে পসারা সাজিয়েছে। ফলে ভ্রমন পিপাসু দেশী-বিদেশী পর্যটকদের চরম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে।

কক্সবাজারের সাগর কন্যা হিসাবে খ্যাত ইনানী বীচ পর্যটকদের কাছে বেশ পরিচিত। পাহাড়, পাথর ও সবুজ অরন্যে বেষ্টিত ইনানী বীচের নীল জলরাসি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগন ঘটে। বিশেষ করে মেরিণ ড্রাইভ সড়ক নির্মাণ হওয়ায় ইনানী বীচের আরও কদর বেড়ে গেছে।

সচেতন মহলের অভিযোগ পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশন ইনানী বীচের প্রতি এতই অবিচার ও অবহেলা করেছে তা বলার মত নয়। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে এ বীচে উন্নয়নের ছোঁয়া লেগেনি। এমনকি বীচ ম্যানেজ ম্যান্ট কমিটিও করছে বিবামতাসুলভ আচরণ।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, ইনানী সী-বীচের প্রবেশ পথে অসংখ্য ঝুঁপড়ি দোকান তৈরি করেছে অবৈধ জবরদখলকারীরা। বিভিন্ন পসারা সাজিয়ে বীচের প্রবেশ পথ দখল করে ঝুঁপড়ি দোকান তৈরি করায় পর্যটকদের যাতায়তে প্রতিবন্ধিকতা সহ সৈকতের সৌন্দর্য্য ও বিনিষ্ট হচ্ছে। সুশীল সমাজের অভিমত বীচ ম্যানেজ ম্যান্ট কমিটির দায়িত্বহীনতার কারণে দিন দিন সী-বীচটি অবৈধ জবরদখলকারীর হাতে চলে যাচ্ছে। এমনকি ইনানী বীচের গাড়ীর পাকিং জবরদখল করে রাখায় পর্যটকরা পার্কিং করতে বিড়ম্বনা শিকার হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন।

উখিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিন একাধিক বার অভিযান চালিয়ে অবৈধ ঝুঁপড়ি দোকান উচ্ছেদ করলেও পরবর্তীতে দখলদারকারীরা পুন:রায় জবরদখল করে তারা।

সুশীল সমাজের নেতৃবৃন্দের অভিমত পর্যটক কর্পোরেশন ও জেলা বীচ ম্যানেজ ম্যান্ট কমিটি দ্রুত সরজমিন পরিদর্শন করে অবৈধ স্থাপনা ও ঝুঁপড়ির দোকান উচ্ছেদ করে ইনানী বীচের সৌন্দর্য্য ফিরিয়ে আনা। এতে সরকার পর্যটক খাত থেকে বিপুল পরিমান রাজস্ব আদায় করতে সক্ষম হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।