৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

অবশেষে শূণ্যে এসেছে উখিয়ার করোনা রোগীর সংখ্যা

কনক বড়ুয়া, নিউজরুম

মহামারী করোনাভাইরাস থাবা বসিয়েছে সমগ্র বাংলাদেশে। মরণঘাতী এই রোগে বেসামাল দেশের বিভিন্ন জেলা। প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে সংক্রমণ আর মৃত্যুর মিছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অর্থনীতির চাকা সচল রাখতে দেশ ইতিমধ্যে শিথিল করছে অভ্যন্তরীণ জরুরি অবস্থা। তাতে কোথাও সংক্রমণের সংখ্যা বাড়ছে, আবার কোথাও কমছে।

আর এদিকে উখিয়ার করোনা ভাইরাস রোগীর সংখ্যা দারুনভাবে কমে এসেছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এর তথ্য অনুযায়ী কক্সবাজারে ১৬ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হলেও উখিয়ার তালিকায় ছিল শূণ্য। যদিও ১৬ জনের মধ্যে ১১ জনই ছিল কক্সবাজার সদর উপজেলার। এছাড়াও রামু উপজেলায় ৩ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

গত তিনদিনে কক্সবাজার মেডিকেল ল্যাব থেকে দেয়া উখিয়ার করোনা রিপোর্টে দেখা যায়- ১৪ জুলাই ২ জন, ১৫ জুলাই ১ জন আর অবশেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শূণ্যে নেমেছে করোনা রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে, উখিয়ায় মোট করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩৭৮ জন। যার মধ্যে বাংলাদেশী ৩২৪ জন এবং রোহিঙ্গা ৫৪ জন। একজন রোহিঙ্গা শরণার্থী সহ মৃত্যুবরন করেছেন ৬ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ২২১ জন। যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী আছে ১২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।