মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

অবশেষে ভিসা পেলেন হাসিনা আহমেদ

শেয়ার করুন

index_80367

ভারতে যাবার ভিসা পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। গত ১০ মার্চ সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হবার ৬৩ দিন পর ভারতের মেঘালয় থেকে তার স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করে জানান তিনি বেঁচে আছেন। স্ত্রীকে ভারতে যাবার কথাও বলেন সালাহ উদ্দিন।

এরপর ভারতে যাবার জন্যে ভিসার আবেদন করার পর তা হাসিনা আহমেদ পেয়েছেন বলে জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার হাসিনা আহমেদ ভারতে রওনা হবার কথা রয়েছে।

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে যাওয়ার পর তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। তবে কিভাবে তিনি ভারত গেলেন তা নিজেও তিনি বলতে পারেননি।

শেয়ার করুন