৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন র‌্যাবের গোয়েন্দা প্রধান

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে গুরুতর আহত হয়ে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাত ১২টায় লে. কর্নেল আবুল কালাম আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

এর আগে, গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল।

তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চল গেলেন তিনি।

জানা গেছে, মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জুমা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা র‍্যাব সদর দফতরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার আজাদের সুস্থতা কামনা করে ফেসবুকে দেশবাসীর কাছে দোয়া চান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

পোস্টে বেনজীর আহমেদ লিখেছিলেন, ‘র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. ক. একে আজাদ অসাধারণ সাহসী বীর ও দেশপ্রেমিক। সে দেশের জন্য নিবেদিত, দায়িত্বে অনুগত একজন পরিপূর্ণ পেশাদার অফিসার। পেশাদারিত্বের পাশাপাশি তিনি একজন ফ্যামিলি ম্যান ছিলেন। পরিবার-পরিজন, সহকর্মী ও বন্ধুবান্ধবের কছে পছন্দের পাত্র আজাদ এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবনের সঙ্গে সংগ্রাম করছেন। সিলেটের জঙ্গিদের বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। দেশের এ বীর সন্তানের সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।