৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

অবনতি ঘটলেও দক্ষিণ এশিয়ায় শান্তিতে তৃতীয় বাংলাদেশ

বিশ্ব শান্তি সূচকে গত বছরের চেয়ে চলতি বছর বাংলাদেশের একধাপ অবনতি ঘটেছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস ১৬৩ দেশের ‘বৈশ্বিক শান্তি সূচক-২০১৭’ প্রকাশ করেছে। গত বছর এই সূচকে ৮৩তম হলেও চলতি বছরে একধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তবে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ (৮৪তম)। বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) গত বছরের ন্যায় এবারও বাংলাদেশের পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার ভারত (১৩৭তম), পাকিস্তান (১৫২তম) ও নেপাল (৯৩তম)।

এতে বলা হয়েছে, বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম হলেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে ভূটান (১৩তম), এরপরে রয়েছে সিঙ্গাপুর (২১তম), এছাড়া তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

বৈশ্বিক এ শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ০৩৫। সিডনিভিত্তিক এই থিঙ্ক ট্যাংক সংস্থা বলছে, বৈশ্বিক পর্যায়ে শান্তির অবনতি ঘটেচে ২.১৪ শতাংশ। এর মধ্যে ৮০ দেশের মধ্যে শান্তির উন্নতি ঘটলেও অবনতি ঘটেছে ৮৩ দেশে।

গত বছরের ন্যায় চলতি বছরও সবচেয়ে শান্তিপূর্ণ দেশের খেতাব দখল করেছে আইসল্যান্ড (১ম)। এরপরেই রয়েছে নিউজিল্যান্ড (২য়), পর্তুগাল (৩য়), অস্ট্রিয়া (৪র্থ), ডেনমার্ক (৫ম), চেক রিপাবলিক (৬ষ্ঠ), স্লোভেনিয়া (৭ম), কানাডা (৮ম), সুইজারল্যান্ড (৯ম) এবং আয়ারল্যান্ড (১০ম)।

এছাড়া সবচেয়ে কম শান্তিপূর্ণ ১০ দেশের মধ্যে গত বছরের অবস্থান ধরে রেখেছে সিরিয়া (১৬৩তম)। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপরে রয়েছে আফগানিস্তান (১৬২তম), ইরাক (১৬১তম), দক্ষিণ সুদান (১৬০তম), ইয়েমেন (১৫৯ তম), সোমালিয়া (১৫৮তম), লিবিয়া (১৫৭তম), সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যৌথভাবে (১৫৫তম), ইউক্রেন (১৫৪তম)।

সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে শান্তি সূচক নির্ধারণ করেছে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস। সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্ততা এবং সন্ত্রাসী তৎপরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় এই সূচক নির্ধারণে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।