৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

অপহৃত ক্ষুদ্র রাবার বাগান মালিক দুই দিন পর উদ্ধার


নাইক্ষ্যংছড়ি উপজেলার আলীক্ষ্যং এলাকায় নিজ বাড়ী থেকে অস্ত্রের মুখে অপহরনের দুই দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হয়েছে অপহৃত ক্ষুদ্র রাবার বাগান মালিক আবুল বাশার। ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে রামু উপজেলার ঈদগড়ের বৈদ্যপাড়া এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরনকারীরা।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, অপহরনের পর থেকে বাইশারী পুলিশ একে একে ঈদগড়ের আশ্রয়কেন্দ্র, বৈদ্যপাড়া, রিজার্ভ এলাকা, চেইঙ্গাবাজারে পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযান অব্যাহত থাকার ফলে ধরা পড়ার ভয়ে অপহরনকারীরা অপহৃত আবুল বাশারকে কোন ধরনের মুক্তিপন ছাড়াই বৈদ্যপাড়া এলাকায় ছেড়ে দেয়। তাছাড়া অপহরনের ঘটনায় সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।
অপহৃতের বড় ভাই বাদল হোসেন বলেন, গত সোমবার (২০ ফেব্রুয়ারী) ভোরে ৩ টার দিকে অস্ত্রের মুখে অপহরন করার দুই দিন পর পুলিশের সাড়াশী অভিযানের ফলে কোন মুক্তিপন ছাড়াই উদ্ধার হয়েছে আমার ছোট ভাই আবুল বাশার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।