মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু ৬ মে

শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষা আগামী ৬ মে শুরু হবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর (ভারপ্রাপ্ত) পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পরীক্ষা ৬ মে থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হবে। ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।

শেয়ার করুন