মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত সময়ে নিবন্ধনের আওতায় আনা হোক

শেয়ার করুন

পলাশ বড়ুয়া, রাঙামাটি থেকে:
দ্রুত সময়ে নীতিমালার মাধ্যমে অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের আওতায় আনার দাবী জািনেয়েছন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী।

তিনি বলেছেন, অনলাইন পত্রিকা ছাড়া দেশ কখনো ডিজিটাল হতে পারে না। সরকার যেখানে এখনো নীতিমালা চুড়ান্ত করতে পারেনি, সেখানে অনলাইন পত্রিকাও অবৈধ হতে পারে না।

১৮ জানুয়ারি রাত ১০টায় রাঙ্গামাটিতে অভিজাত হোটেলে “কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের” মিলন মেলায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলো এডসেন্সের মাধ্যমে বিদেশ থেকে ডলার আয়ের পাশাপাশি ডোমেইন, হোষ্টিং এবং ডাটা খরচ করেও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এক্ষেত্রে সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের মাধ্যমে সকল উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়া উচিত।

প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুকমনুরজ্জামান রনি।

বক্তব্য রাখেন -দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার ভিশন সম্পাদক আনছার হোসেন, সাগর দেশ সম্পাদক মোস্তফা সরওয়ার, উখিয়া প্রেসক্লাব সেক্রেটারী কমরুদ্দিন মুকুল প্রমুখ। সঞ্চালনা করেন ইসলাম মাহমুদ।

উল্লেখ্য, রাঙামাটির রঙ্গে পাহাড়ী ছায়ায় শীর্ষক ব্যানারে দুই দিনের সফরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কক্সবাজারের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে সকল অংশগ্রহণকারীদেরকে স্মৃতিস্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন