১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রহ.) এর ইন্তেকালে কক্সবাজারে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

বিশ্বশোক নন্দিত আলেমেদ্বীন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব, জামেয়া আহমদিয়অ সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, খতিবে বাঙ্গাল, অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.) এর ইন্তেকালে কক্সবাজারের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মঞ্জুর আহমদ ও সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ খালেদ, আঞ্জুমানে নক্শবন্দীর মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ উল্লাহ নক্শবন্দী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন সানী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার জেলার সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলার সভাপতি এস.এম. নিয়ামত উল্লাহ মামুন ও সম্পাদক এইচ এম রবিউল হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, সুন্নিয়তের গগনে আজ কালো মেঘের ঘনঘটা। বাতিলদের আস্ফালনের এই সময়ে জাতি একজন সত্যিকার সুন্নিয়তের কান্ডারীকে হারালেন। জাতি তাঁর অভাব কখনো পূরণ করতে পারবে না। আল্লাহ তাঁকে জান্নাতের আলা মকাম দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে এ শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।