মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

অত্যাধুনিক প্রতিষ্ঠান ‘পার্টিকেল ডিজাইন পয়েন্ট’ উদ্বোধন

শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার শহরের তারাবনিয়ারছরায় যাত্রা হলো দেশি বিদেশি সব ধরণের ইন্টেরিয়র ডিজাইন পার্টস ও পার্টিকেল বোর্ডের অত্যাধুনিক প্রতিষ্ঠান পার্টিকেল ডিজাইন পয়েন্ট।

বুধবার (৯ মার্চ) বিকালে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক।

এ সময় স্থানীয় সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব মমতাজুল হক, রিয়েল গ্রুপের চেয়ারম্যান জেবর মুল্লুক, কক্সবাজার হার্ভার্ড কলেজের অধ্যাপক শফিউল আলম খোন্দকার, সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ, ইমাম খাইর, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, পিয়ার মুহাম্মদ বাবুল, এডভোকেট মনজুর আলম, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক আব্বাস উদ্দিন, উখিয়া অরিজিন হাসপাতালের এমডি মোহাম্মদ ইউনুছ, পরিচালক মুহাম্মদ রফিকুল্লাহ, মাস্টার সুলতান আহমদ, পারটেক্স গ্রুপের প্রতিনিধি কামরুল হাসান, স্টার এডহেসিভ লিমিটেডের জাহাঙ্গীর আলমসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উখিয়া অরিজিন হাসপাতালের চেয়ারম্যান মুফিজ উদ্দিন।

পার্টিকেল ডিজাইন পয়েন্টের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তারাবনিয়ারছরা জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুফিজ উদ্দিন জানান, স্বল্প লাভে অধিক সেবার মানসিকতা নিয়ে ‘পার্টিকেল ডিজাইন পয়েন্ট’ যাত্রা করেছে। এখানে ডেকোরেটিভ প্লাইবোর্ড, মেলামাইন বোর্ড, এমডিএফ বোর্ড, ভেনির বোর্ড, পিভিসি বোর্ড, ফরমিকা শীড, ডোর এন্ড পিভিসি ডোর, হার্ডওয়ার ও ফার্নিচার সামগ্রী পাওয়া যাবে। এসব পণ্যের জন্য ঢাকা, চট্টগ্রামে আর যেতে হবে না। ঘরে বসে মিলবে সর্বোত্তম সার্ভিস।

শেয়ার করুন