মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

“অগ্রযাত্রা কল্যাণ পরিষদ”র শিক্ষা উপকরন বিতরণ ও শপথ গ্রহন সম্পন্ন

শেয়ার করুন

কনক বড়ুয়া,নিউজরুম এডিটরঃ দক্ষিণ কক্সবাজারের উখিয়া উপজেলার মানবসেবী তথা স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ” দীর্ঘদিন ধরে বঙ্গীয় বৌদ্ধ সমাজে সেবামূলক ও সংস্কারমূলক কাজ করে আসছে। এবং উখিয়া-নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় ফ্রাইডে ধাম্মা স্কুলে শিক্ষা উপকরন বিতরন করে আসছে। এরই ধারায় ২১শে ফেব্রুয়ারী বৃহস্পতিবারও দুটি বৌদ্ধ বিহারে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টায় বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শিক্ষা উপকরন ও অগ্রযাত্রা কল্যাণ পরিষদের ম্যাগজিন বিতরন অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে অগ্রযাত্রা কল্যাণ পরিষদের স্বপ্নদ্রষ্টা সঞ্জয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টানে আশীর্বাদকের আসন অলংকিত করেন অত্র বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত জ্যোতিঃধর্ম থের।

পর্যায়ক্রমে সকাল ৮টায় কুতুপালং নবোদয় মৈত্রী বৌদ্ধ বিহারে শিক্ষা উপকরন বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রদত্ত বড়ুয়ার সভাপতিত্বে আশীর্বাদকের আসন অলংকিত করেন অত্র বিহারের অধ্যক্ষ জ্যোতিঃলংকার থের।

বিতরন অনুষ্টান শেষে ২০১৯ এর জানুয়ারী মাসে “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ”র নব গঠিত কমিটির সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়। সকল সদস্যদের সুবিধার্থে এবং মঙ্গল কামনায় শপথ বাক্য পাঠ করান অত্র বিহারের পূজনীয় ভান্তে ভদন্ত জ্যোতিঃলংকার থের।

অনুষ্টানে সভাপতির বক্তব্যে সঞ্জয় বড়ুয়া আমাদের বৌদ্ধ সমাজের ছাত্রছাত্রীদের অভিবাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, বিদ্যালয়ের পাঠ্য বইয়ের পাশাপাশি ছেলেদের ধর্মীয় শিক্ষার সুযোগ দিতে। আমাদের বৌদ্ধ যুব সমাজ ধর্মান্তরিত হচ্ছে। তাদেরকে ধর্মীয় শিক্ষা দান করে ধর্মমুখী করার আহবান জানান।

শেয়ার করুন