মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

৮ দিনে ১ কোটির বেশি ভিজিটর আওয়ামী লীগের ফেসবুক পেইজে

শেয়ার করুন

awamilig-page-sm20161026103415
৮ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে ১ কোটিরও বেশি মানুষ ভিজিট করেছে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটির দুইদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠান লাইভ দেখেছে ৭ লাখের বেশি ভিজিটর।

আওয়ামী লীগের গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ জানিয়েছেন গত ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ক্যাম্পেইনে ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার ২ শ’ ৮ জন সংযুক্ত হয়েছে।

তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ২ দিনের সম্মেলনের সময় সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারের মাধ্যমে দলটির নেতা, কর্মী এবং অন্যান্যরা যাতে যুক্ত থাকতে পারে সে ব্যবস্থা করেছি।

সাব্বির বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছি এবং উপমহাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলটির গৌরবজ্জ্বল অতীত সম্পর্কে জানাতে সাহায্য করছি। যে দলটি গত ৭ দশক ধরে বাঙালী জাতীয়তাবাদের আন্দোলনে এবং তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে’।

শেয়ার করুন