৯ মার্চ, ২০২৬ | ২৪ ফাল্গুন, ১৪৩২ | ১৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

৮ ও ১০ মার্চের এসএসসি পরীক্ষা স্থগিত

ফাইল ফটো

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোটের ফের হরতালের ঘোষণায় চলমান এসএসসি ও সমমানের ৮ ও ১০ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ দু’দিনের পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
শনিবার (৭ মার্চ) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই এ পরীক্ষা দুটি স্থগিতের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী পরীক্ষা স্থগিতের এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
৮ মার্চ আট সাধারণ বোর্ডে এসএসসিতে হিসাব বিজ্ঞান এবং মাদ্রাসা বোর্ডে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল।
আর ১০ মার্চ আট সাধারণ বোর্ডে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা; মাদ্রাসা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষযের পরীক্ষা হওয়ার কথা।
এ দু’দিন কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কোন পরীক্ষা নেই।
অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১৫ দিনের ২৭৬টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। অবরোধ ও হরতালের মধ্যে ছুটির দিন শুক্র ও শনিবার এসব পরীক্ষা নেওয়া হচ্ছে।
২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর আগে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৩, ৪ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।
নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি থেকে অবরোধ পালন করে আসছে বিএনপি জোট। ছুটির দিন ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই হরতাল পালন করছে তারা।
বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।
ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসির ৪ দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা আগামী ১১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।