মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

৮২ বছর বয়সে স্কুল পাশ করলেন সাবেক মুখ্যমন্ত্রী

শেয়ার করুন

তিনি চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এখন জেল খাটছেন। তিন হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করেছিলেন তিনি। সেই নিয়োগে জালিয়াতির দায়ে তার কারাদণ্ড হয়েছিল। দিল্লির তিহার জেলে সাজা খাটছেন তিনি।
শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়া সেই ওমপ্রকাশ চৌতালা যে নিজে ১২ ক্লাসের গণ্ডি পার হতে পারেননি এত বছরে, সেটা অনেকেরই অজানা ছিল।
৮২ বছর বয়সে গিয়ে এখন জেল থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি। হরিয়ানা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাতকারে ওমপ্রকাশ চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন, জেলে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরীতে যান। জেল আধিকারিকদের বলে নিজের পছন্দের বইপত্র আনাবার ব্যবস্থাও করেন।
১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে হরিয়ানায় ৩২০৬ শিক্ষককে নিয়োগ করা হয়েছিল নথিপত্র জাল করে।
উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম কেটে দিয়ে নিয়োগ তালিকায় ঘুষ নিয়ে অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই মামলাতেই ওম প্রকাশ চৌতালা সহ আরও ৫৪ জনকে আদালত দোষী সাব্যস্ত করে।
সূত্র-বিবিসি বাংলা

শেয়ার করুন