মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

৭০ ইউপির ফল : আ.লীগ ৪৭, বিএনপি ৬, স্বতন্ত্র ১৫

শেয়ার করুন

elec-1
সদ্যবিলুপ্ত ছিটমহলসহ ১৭০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোট হয়েছে সোমবার। এর মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৭০টি ইউপির চেয়ারম্যান পদের ফলাফল পৌঁছেছে নির্বাচন কমিশনে (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রায় চারশ ইউপির মধ্যে ১৭০টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে। মাঠ পর্যায় থেকে আসা সব ফলাফল একীভূত করা হচ্ছে। সব ফলাফল পেয়ে ইসির অনুমোদনের পর জানানো সম্ভব হবে।

নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, ৭০টি ইউপিতে আওয়ামী লীগ ৪৭টি, বিএনপি ৬টি, জাতীয় পার্টি ২টি এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি বিজয়ী হয়েছেন। মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ভোট শেষে মঙ্গলবার এসব ইউপিতে ভোট হয়।

এসব ইউপিতে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। এখানে ৯ লাখ ২৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৯ লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে ছয় ধাপের ইউপি ভোটের প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ, পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ও ষষ্ঠ ধাপে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।

নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয় ধাপে নির্বাচনে নৌকা প্রতীক জয় পায় ২৬৭০ ইউপিতে, বিএনপি ৩৭২ ইউপিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে। বাকিগুলোয় রয়েছেন জাতীয় পার্টি, জাসদ, জেপি ও কয়েকটি দলের প্রার্থী।

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলভিত্তিক ভোট হয়েছে।

চার হাজারের বেশি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের সাত গুণেরও বেশি। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ক্ষমতাসীনদের এক তৃতীয়াংশের সমান।

শেয়ার করুন