৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে খুনিয়াপালংয়ের গোয়ালিয়া রেজু খালের ব্রীজ

komol
দীর্ঘ প্রতিক্ষার পর রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়াপালং রেজু খালের উপর প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে একটি অাত্যধুনিক ব্রীজ। কাল মঙ্গলবার বিকেল ৩ টায় কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এই ব্রীজের নির্মান কাজ উদ্ধোধন করবেন। এই সময় খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদসহ আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ধ্বসে পড়া ব্রীজটির নির্মান কাজ শুরু খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাছাড়া এমপি কমলের আগম উপলক্ষে খুনিয়াপালং ইউনিয়ন জুড়ে ব্যানার পোস্টারে চেয়ে গেছে।

বিএনপি জোট সরকারের আমলে নির্মিত গোয়ালিয়া খালের ব্রীজটি গত ২০১৩ সালের ২৪ আগস্ট ধ্বসে পড়ে। এলাকাবাসির দাবির মুখে তৎসময়ে স্থানীয় তরুন সমাজ সেবক ৭ নং ওয়ার্ডের মেম্বার মোস্তাক আহমদ তার নিজস্ব উদ্দোগে একটি কাঠের সেতু নির্মান করে দেন। এমনকি প্রতিবছর সংস্কারও করেন তিনি।

received_1821653234759576
মেম্বার মোস্তাক আহমদ জানান, এ সেতু দিয়ে বৃহত্তর খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া, পূর্ব গোয়ালিয়া, পেচারদ্বীপ, নয়াপাড়া, থাইংঘাকাটা, হিমছড়ি, ধোঁয়াপালং এলাকার লোকজনের যাতায়ত। প্রায় অর্ধলক্ষাধিক লোকজনের যাতায়ত এ সেতু দিয়ে।
তিনি জানান, এই ব্রীজের নির্মান কাজ শেষ হলে গোয়ালিয়া হয়ে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে সহজেই কক্সবাজারসহ বিভিন্ন স্থানে যাতায়ত করতে পারবে বৃহত্তর উখিয়া টেকনাফের জনসাধারন।
মেম্বার মোস্তাক আরও জানান, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের আন্তরিক প্রচেষ্টায় ব্রীজটি নির্মিত হচ্ছে। এলাকাবাসির পক্ষ থেকে তিনি এমপি কমলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।