মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

৫০ টাকার জন্য খুন!

শেয়ার করুন

download
কক্সবাজার সদরের খরুলিয়ায় ৫০ টাকার পাওনা টাকার জের ধরে লাঠি দিয়ে আঘাত করে আবদুল করিম (৩২) নামে এক যুবককে খুন করা হয়েছে। রোববার রাতে খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় এঘটনা ঘটে। খুনের শিকার যুবক ওই এলাকার বশির আহমদের পুত্র। খুনিকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈবাহিত সূত্রে ময়মনসিংহ থেকে এসে খরুলিয়ায় বসবাস করা মো: খোকন নামে এক রাজমিস্ত্রি আবদুল করিমের কাছ থেকে ৫০ টাকা পায়। জোর করে এই টাকা ফেরত চায় খোকন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন পাশে থাকা কাঠের লাঠি দিয়ে আবদুল করিমের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ভোরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চকরিয়ায় পৌঁছলে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল উপ-পরিদর্শক (এসআই) কল্লোল দে জানান, সোমবার এলাকাবাসী ঘাতক খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার ১ মাসের রিমান্ড চাওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।

শেয়ার করুন