২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

৪০তম বিসিএসে পাস ২০হাজার ২৭৭

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাশ করেছেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

মোহাম্মদ সাদিক বলেন, ৩৮ তম ও ৩৯ তম বিসিএসের কাজের পাশাপাশি আমরা এই বিসিএসের ফল তৈরি করছি। সব কিছু সঠিক ভাবে যাচাই বাছাই করতে কিছুটা বেশি সময় লেগেছে।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য আজ একটি বিশেষ সভা ডাকা হয়েছিল। সভায় ফল প্রকাশের সিদ্ধাান্ত হয়। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।