মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

৩ লাখ টাকার বিনিময়ে মুক্তিপণে ছাড়া পেলেন বান্দরবানে অপহৃত ৩ প্রহরী

শেয়ার করুন

img_20161027_184635
বান্দরবানের বাইশারীতে অপহৃত রাবার বাগানের ৩ প্রহরী মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে অপহৃতরা ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। এরা হলেন- আজিজুল হক, নুরুল ইসলাম এবং আবদুল শুক্কুর।
পুলিশ ও পরিবার জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পিএইচপি গ্রুপের ৮নং রাবার বাগানের ৩ প্রহরীকে অস্ত্রের মুখে গত ২৩ অক্টোবর অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণের পর সন্ত্রাসীরা মোবাইলফোনে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপন বাবদ ৯ লাখ টাকা দাবি করে। পরে দরকষাকষির মাধ্যমে আজিজুল হক ২ লাখ টাকায় এবং নুরুল ইসলাম ১ লাখ টাকার মুক্তিপণে ছাড়া পান। তবে অপহৃত আবদুল শুক্কুর গরীব হওয়ায় তার কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হয়নি।

অপহৃত আজিজুল হকের বড়ভাই আবদুল হামিদ বলেন, অপহরণের পর অপহৃতদের মোবাইল থেকে ফোন করে প্রতিজনের জন্য ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। আলাপ আলোচনার মাধ্যমে ৩ লাখ টাকায় বিষয়টি সূরাহা করা হয়। তিন লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাদের বৃহস্পতিবার ভোরে বাইশারী সীমান্তের গহীণ অরণ্যে ছেড়ে দেওয়া হয়। দুপুরে তারা বাড়ি ফিরে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা জানান, বাইশারী পিএইচপি রাবার বাগান থেকে অপহৃত ৩ শ্রমিককে মুক্তি দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আগে অপহৃতদের উদ্ধারে পুলিশ সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছিল।

শেয়ার করুন