মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

৩১ মে প্রকাশ হচ্ছে এসএসসির ফল!

শেয়ার করুন

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ মে প্রকাশ হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে উল্লেখিত তারিখ ও সময়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবারের পরীক্ষার ফল অনলাইনেই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পাবে।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।

সূত্রঃ যুগান্তর

শেয়ার করুন