মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

৩১ মার্চের মধ্যে নিজামীর আপিল মামলার সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ

শেয়ার করুন

৩১ মার্চের মধ্যে নিজামীর আপিল মামলার সারসংক্ষেপ জমা দেওয়ার  নির্দেশ
যুদ্ধাপরাধের অভিযোগে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল মামলার সারসংক্ষেপ দাখিল পিছিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় এলে আপিল মামলাটির সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। সোমবার এ সময়সীমা শেষ হলেও সারসংক্ষেপ জমা পড়েনি। এ কারণে ফের কার্যতালিকায় এলে মঙ্গলবার আসামিপক্ষ আরও চার সপ্তাহের সময়ের আবেদন জানান। আসামিপক্ষে সময় চান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শেয়ার করুন