মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

২ দিনের সফরে কক্সবাজারে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

দুই দিনের সফরে কক্সবাজার এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।

বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।

এসময় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা পুলিশ, সিভিল এভিয়েশন ও পর্যটন কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী হোটেল লাবণী, লাবণ্য, উপল, প্রবাল ও শৈবালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। একইদিন বিকেল সাড়ে ৩ টায় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আঃ জলিল (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

শেয়ার করুন