মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

২৯ এপ্রিল স্মরণে কক্সবাজার সাংবাদিক ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

শেয়ার করুন

বার্তা পরিবেশক : ১৯৯১ সালের ২৯ শে এপ্রিল প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন কক্সবাজার সাংবাদিক ইউনিটি। রবিবার ২৯ এপ্রিল বিকাল ৫টার দিকে হোটেল তাজশেবাস্থ কক্সবাজার সাংবাদিক ইউনিটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সিয়াম মাহমুদ সোহেলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো. শাহাদত হোছাইন। এতে অতিথি ছিলেন- দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ও মোহনা মোহনাটিভির জেলা পপ্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক গণসংযোগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আমান উল্লাহ। মোস্তফা বিন ছিদ্দিকের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মো. সাইমুন আমিন, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিপন পাল, অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক ফারুক হোসাইন, ক্রীড়া সসম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হামিদ হোসেন, মোহাম্মদ গফুর, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাইদ। আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর আলম, আনসার হোসেন, শেখ এমএ আওয়াল, রিয়াম মাহমুদ সাইফুল, মোরশেদ আলম বাবু, ফাহিম, শিহাব, সৈয়দ নুর, তামিম, ইসমাইল হোসেন প্রমুখ। দোয়া মাহফিল শেষে নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন