মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপির সমর্থন

শেয়ার করুন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বামমোর্চার ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানো হলে মরার ওপর খরার ঘা হয়ে দাঁড়াবে। এতে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষুখামারে জেলা ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার আগে এ কথা বলেন ফখরুল।

জীবনযাত্রার ব্যয় বেড়েছে, দ্রব্যমূলের দাম বেড়েছে কিন্তু আয় বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, একটার পর একটা সরকারের সিদ্ধান্তের কারণে মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়ছে। তাই তো ২৮ ফেব্রুয়ারির (মঙ্গলবার) হরতালে বিএনপি সমর্থন দিচ্ছে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন