১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

২২ দিন ইলিশ ধরা বন্ধে মানতে হবে আইন

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। তিনি বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে সাগর-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মৌজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার ( ১০অক্টোবর) সকালে জেলা মৎস্য অফিস কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ার দেন।

মৎস্য কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। এই বন্ধের সময় মৎস্য অধিদপ্তর থেকে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। তাই কেউ সাগরে আমাদের অগোচরে মাছ ধরতে যাবেননা। আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে।

এসময় স্টেকহোল্ডাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারমধ্য ইলিশ ছাড়া অন্য মাছ বাজারে বিক্রির, এখানো সাগরে থাকা বোটগুলো কূলে ফেরা, বরফ বিক্রি, বন্ধ মৌসুম জ্যেষ্ঠ মাসে করা, ট্রলিং বন্ধ করা, ছোট ট্রলিং, ফায়ারিং এর ১৫ দিন আগে জানানো, বিএফডিসি ঘাটে স্যানিটেশনের ব্যবস্থা এবং সঠিক সময়ে ভিজিএফ চাল বিতরণের অনুরোধ জানান তাঁরা।

মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক বদরুদ্দৌজা, মেরিন ফিসারিজ অফিসার ম আ কুদ্দুস, জাহাঙ্গীর আলমসহ মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।