১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে ২১ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে চালু হয়েছে। মঙ্গলবার  সকালে আদা, মাছ নারিকেল ও সুপারী ভর্তি চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ওমর ফারুক জানান, দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর ২৫২ টন সুপারী, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ মিয়ানমার থেকে চারটি ট্রলারে করে টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছায়।

তিনি আরও জানান, মিয়ানমারে কিনে রাখা শত শত টন আদা, নারকেল,মাছ, সুপারী আকিয়াব বন্দরে রয়েছে। এগুলো আনা যাচ্ছিল না। ফলে অনেক ব্যবসায়ীর আদা পচেঁ গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, দীর্ঘ ২১ দিন পর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে একটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারী রয়েছে। ব্যবসায়ীরা আইজিএম জমা দিয়েছে, রাজস্ব প্রদান করে আমদানীকৃত পণ্য খালাস ও সরবরাহ করা হবে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন জানান, মিয়ানমারে সমস্যার কারণে অনেক দিন বন্ধের পর চারটি বোঝাই একটি ট্রলার এসেছে। এসব পন্য আমদানি করেছেন ওমর ফারুক নামক এক ব্যবসায়ী। এসব পণ্য রাজস্ব প্রদান করে খালাস ও সরবরাহের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসছে না। একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যায়নি। গত ২০ দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।