২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

২০ দলের ৭২ ঘণ্টার হরতাল চলছে

দেশব্যাপী টানা অবরোধের সঙ্গে চলছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আবারো নতুন করে ডাকা ৭২ ঘণ্টার হরতাল। আজ সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ হরতালের ঘোষণা দেন। এছাড়া সোমবার দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় নৈরাজ্যের বিরুদ্ধে সব সামাজিক শক্তি ও গণশক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন অনিবার্য। ‘আমরা এখনো প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, জনগণের পক্ষে অবস্থান নিয়ে গণতন্ত্র রক্ষা করুন। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। স্বৈরতান্ত্রিকতা, এক নায়কতান্ত্রিকতা পরিহার করে রাষ্ট্রকে রক্ষা করুন এবং আপনার নিজের দলকেও রক্ষা করুন।’

বিএনপির এই নেতা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সব রাজবন্দির মুক্তি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।

৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ পালনের পাশাপাশি ফেব্রুয়ারি থেকে সব কার্যদিবসেই হরতাল পালন করেছে বিএনপি-জামায়াত জোট। প্রথমে ৭২ ঘণ্টা হরতাল ডাকা হলেও পরে সময় বাড়িয়ে পুরো কার্যদিবসগুলোতেই এ কর্মসূচি পালন করেছে তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।