মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে জেলা ফুটবল লীগ

শেয়ার করুন

১৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে জেলা ফুটবল লীগ। দীর্ঘ ৫ বছর পর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারই ফুটবল লীগ হচ্ছে তাই পুরু জেলার ফুটবল খেলোয়াড়দের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করেছে। এদিকে গতকাল এবারের লীগে অংশ নেওয়া ১২ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করে লীগ ফিকচার তৈরি করে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এতে ক গ্রুপে আছে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, কক্সবাজার টাউন ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র। খ গ্রুপে আছে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, কোটবাজার থেলোয়াড় সমিতি, মাতারবাড়ি খেলোয়াড় সমিতি, গ গ্রুপে আছে রামু শতদল ক্লাব, মালুমঘাট ক্রীড়া চক্র, ফুটবল ক্লাব মহেশখালী, ঘ গ্রুপে শেখ জামাল ক্লাব চকরিয়া, ইয়ংমেনস ক্লাব, বাশকাটা খেলোয়াড় সমিতি। এতে ৪ গ্রুপের বিজয়ীরা সেমিফাইনাল খেলবে এবং উভয় সেমিফাইনাল বিজয়ীরা ফাইনাল খেলবে। এ ব্যপারে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু বলেন জেলা ফুটবল লীগকে সচ্ছ এবং সুন্দর ভাবে করতে আমরা সর্বাত্তক কাজ করছি। ইতি মধ্যে মাঠ তৈরি করা হয়েছে এবং খেলা সফল করতে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন