মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

১৮ বছর পলাতক পরোয়ানাভুক্ত এক যুবক গ্রেপ্তার

শেয়ার করুন

জাহাঙ্গীর আলম,টেকনাফ

কক্সবাজারের টেকনাফের দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাইয়েদ নুর (৩৫) নামে একযুবককে গ্রেপ্তার করেছে  র‍্যাব–১৫ এর সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের অতিরিক্ত

পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার যুবক–টেকনাফের হ্নীলা আলীখালি এলাকার মো. জালালের ছেলে।সোমবার (১৭ এপ্রিল) ভোররাতে টেকনাফের হ্নীলাইউনিয়ন লেদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‍্যাব–১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সিপিসি–১ টেকনাফ র‍্যাব ক্যাম্পের একটিআভিযানিক দল গোপন সংবাদে খবর পেয়ে সোমবার ভোররাতে হ্নীলা লেদা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেদীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইয়েদ নুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছেবলে এ কর্মকর্তা জানায়।

শেয়ার করুন