মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

১৬ কোটি মানুষের আস্থার প্রতীক আ.লীগ: শেখ হাসিনা

শেয়ার করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে আওয়ামী লীগ। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান দুই মেয়াদে ২০০৯ থেকে ২০১৭ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪৬ লাখ ৭৯ হাজার ২২৯ জন কর্মী বিদেশ গমন করেছে। প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে সরকার থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করেছে। এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দেয়া হয়েছে। তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭টি দেশে কর্মী প্রেরণ করা হত, সেখানে নতুন আরো ৬৫টি দেশে কর্মী প্রেরণসহ বর্তমানে এই সংখ্যা ১৬২টি দেশে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতায় সরকার শ্রম বাজার সম্প্রসারণের কাজ করছে। তিনি বলেন, ২০১৬ সালের ৪-৬ জুনে তার সৌদি আরব সফরকালে সৌদি বাদশার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী নিয়োগের বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। এর ফলে ২০১৬ সালের ১০ আগস্টে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী গ্রহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। শেখ হাসিনা বলেন, সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর বিষয়ে চলতি বছর মার্চে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে ৩ বছরের স্থলে ৫ বছর পর্যন্ত সেদেশে কাজের সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। তাই এ বিষয়টি মাথায় রেখে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করছে। সে অনুযায়ি বিভিন্ন ট্রেডে কর্মীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বৈদেশিক অভিবাসন প্রক্রিয়া ডিজিটালাইজড করা হয়েছে এবং এ সংক্রান্ত অধিকাংশ সেবা সহজীকরণের আওতায় এনে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে বিদেশগামী কর্মীদের সময়, খরচ ও যাতায়াতের পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।

তিনি বলেন, এছাড়া ২০০৬ সালে প্রণীত বৈদেশিক কর্মসংস্থান নীতি যুগোপযোগী করে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংষ্থান নীতি, ২০১৬’ প্রণয়ন করা হয়েছে। নিরাপদ অভিবাসন ও মানব পাচার রোধে মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টাস্কফোর্স (ভিটিএফ) নিয়মিত অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন