মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

১৩ হাজার ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে টেকনাফ কোস্টগার্ড

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

১৩ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা। ১লা জুলাই বুধবার রাত ৯টারদিকে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারী হচ্ছে টেকনাফের হ্নীলা লেদা এলাকার মোঃ রফিকের ছেলে মোঃ ইব্রাহীম (২০)।

কোস্টগার্ড সুত্রে জানা যায়, বুধবার রাতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ থেকে মাদক পাচারকারীকে আটক করে। ঐসময় ১৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায় তাকে তল্লাশী করে।

কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ইয়াবা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন