মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

১২বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

শেয়ার করুন

একযুগ পর আবারো মহাদেশীয় শ্রেষ্ঠ্বতের মুকুট ফিরে পেলো ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারালো সেলেসাওরা। এই নিয়ে ৯ বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো হলুদ জার্সিধাররীরা।
মারাকানায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তিতে শিষ্যরা। জেসুস-ফিরমিনো এবং কৌতিনহোর ত্রিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রবার্তো গার্সিয়া বাহিনী। ১৫ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এভারটন। গোল খেয়ে হুঁশ ফিরে আসে পেরুভিয়ানদের। পালটা আক্রমণে যায় তারাও। ৪৪ মিনিটেই ভিএআর থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে সমতায় ফিরে পেরু। কিন্তু দিনটা ছিলো সাম্বার। তাই তো প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই আবারো এগিয়ে যায় ব্রাজিল। যোগ করা সময়ে আর্থারের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধ্বে অবশ্য সুবিধা করতে পারেনি কোন দলই। উলটো ৭০ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন জেসুস। আর ৯০ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন রিচার্লিসন।

শেয়ার করুন