মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

হ্নীলা মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): ‘স্কুল হোক আনন্দের জায়গা, শিক্ষা রূপ নিক শিল্পে’ এ শ্লোগানকে সামনে রেখে উখিয়া-টেকনাফের প্রথম ও একমাত্র ডিজিটাল স্কুল নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের প্রথম শিক্ষাবর্ষ ২০১৭ সালে শেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর বেলা ১১ টায় স্কুল চত্বরে স্কুলের প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্ব ও শিক্ষক আবদুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ২০১৭ শিক্ষা বর্ষে শেষ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হ্নীলা ইউপি সদস্য হাজ¦ী দিলদার আহমদ, হ্নীলা আলফালাহ একাডেমীর উপাধ্যক্ষ মোঃ রফিক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক তোফাইল আহমদ, আলহাজ¦ দেলোয়ার হোসাইন মিল্কি ও মাষ্টার নজির আহমদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ডাঃ নুর মোহাম্মদ, মোক্তার হোসেন, জামাল হোছাইন, শাহ আলম, চম্পা আক্তার, রেহেনা আক্তার, মরিয়ম আক্তার, স্কুল কমিটির সদস্যদের মধ্যে আমিন উল্লাহ সাইফ, মোঃ শাহ এমরান, শিক্ষকদের মধ্যে নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েস মাহমুদ, শিক্ষক হাফেজ মাওলানা জামাল আহমদ, মহিলা শিক্ষক রোজিনা আখতার, ও ইফফাত আছিয়া, একাউন্টেন্ট হুমায়ুন পারভেজ ও স্কুল বয় মোহাম্মদ আবদুল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় এলাকা টেকনাফে প্রযুক্তির সবধরণের আয়োজন, উন্নত ও দৃষ্টিনন্দন পরিবেশে পাঠদান করে সচেতন শিক্ষিত ও সর্বমহলে স্থান করে নিয়েছে টেকনাফের হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল। শিক্ষাকে নিছক শিক্ষা নয় শিল্পে রূপ দিয়েছে স্কুলটি। সমাবেশে বক্তারা স্কুলটির উত্তরোত্তর সাফল্য ও এর ক্রমবিকাশে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন