মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন


হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছেন। ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে হ্নীলা হাইস্কুল শহীদ মিনার প্রাঙ্গনে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রভাষক ও শিক্ষার্থীরা বিজয় মিছিল সহকারে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় এবং বিজয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বিজয়র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে মিলিত হওয়ার পর কলেজ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম তৌহিদুল মাশেক তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জহির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টিবোর্ডের সদস্য জসিম উদ্দিন,কলেজ পরিচালনা কমিটির সদস্য ইব্রাহীম খলিল। বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ,ইসলামের ইতিহাস ও সংস্কুতি বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষিকা আমিরুন নেছা,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন,শিক্ষার্থীদের মধ্যে ১ম বর্ষের ছাত্র ফাহাদুল ইসলাম,ছাত্রী কহিনুর আক্তার এবং কুমকুম হাবিবা টুম্পা প্রমুখ। সভাশেষে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন