মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা পুরান বাজারে বখাটে উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ

শেয়ার করুন

হুমায়ুন রশিদ,(টেকনাফ): হ্নীলা পুরাতন বাজারে মাদকসেবী ও বখাটের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ব্যবসাযীরা স্ব স্ব প্রতিষ্ঠান নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলকে অবহিত করার পরও কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছে।
জানা যায়,৭ নভেম্বর ভোররাতে হ্নীলা পুরান বাজারের সালাহ উদ্দিনের কম্পিউটার দোকানের ছাউনি উপড়ে নিয়ে আরেকজনের দোকানে নিয়ে যায়। ইট দিয়ে দোকানের তালা ভাঙ্গার চেষ্টায় ব্যর্থ হয়ে তালা ক্ষতিগ্রস্থ করেছে। মালিক সালাহ উদ্দিন বলেন,ব্যবসায়িক কারণে কোন মহল ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে দাবী করেন। অনেকে মাদকসেবী বখাটে এবং মাদক চোরাচালানে জড়িত চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে এই কর্ম চালাচ্ছে। এসব অব্যাহত থাকলে এখানে অবস্থানকারী বহিরাগত লোকজন বিভ্রান্ত হতে পারে। হ্নীলার ঐতিহ্যবাহী পুরাতন বাজারের দোকানদারেরা প্রতিরাতে দোকান-পাট বন্ধ করে বাড়ি চলে গেলে স্থানীয় চিহ্নিত একটি বখাটে ও মাদকসেবী চক্র অবস্থান নিয়ে দোকানের মালামাল চুরির চেষ্টা লিপ্ত থাকে। এমন কি ডাউনলোডে ব্যবহৃত দোকানের ল্যাপটপ-কম্পিউটার চুরির লক্ষ্যে গ্রীল কাটার সময় অনেকে পালিয়ে যায়। যাদের সনাক্ত করা না গেলেও স্থানীয় মেম্বারকে বিষয়টি অবহিত করা হয়। এরপরও এই চক্রের অপতৎপরতা বন্ধ হয়নি। বরং আরো বৃদ্ধি পেয়েছে। তাই অন্যান্য এলাকার মতো অত্র অঞ্চলে যাবতীয় অপরাধ দমনে আইন-শৃংখলা বাহিনীর নজরদারী বৃদ্ধি করার আহবান জানিয়েছে।

শেয়ার করুন