মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট রংগে এলাহী ফুটবল একাদশ সেমিফাইনালে

শেয়ার করুন


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় খেলায় রংগে এলাহী ফুটবল একাদশ ট্রাইবেকারে খারাংখালী ক্রীড়া পরিষদকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। জানা যায়-১৫ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় খেলা রংগে এলাহী ফুটবল একাদশ ও খারাংখালী ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে তাতেও উভয়দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দর্শকদের মাতিয়ে তুললেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয়। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে রংগে এলাহী ফুটবল একাদশ ৩-২গোলে জল লাভ করে সেমি ফাইনাল খেলা নিশ্চিত করে। খেলায় প্রধান রেফারী ছিলেন সুবীর বড়–য়া বুলু,সহকারী রেফারী ছিলেন আনিস ও আলমগীর এবং ৪র্থ রেফারী ছিলেন মঞ্জুর। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক রবিউল আলম। ১৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় টেকনাফ বড় হাবিব পাড়া তরুণ প্রবাহ ফুটবল একাদশ বনাম জালিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন