মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে লেদা স্পোটিং ক্লাব জয়ী

শেয়ার করুন


টেকনাফের হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে লেদা স্পোটিং ক্লাব ২-১গোলে জয় লাভ করেছে।
৬ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ আয়োজিদ ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের নবম খেলা নাফ সিটি নাজিরপাড়া ও লেদা স্পোটিং ক্লাবের মধ্যে নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। খেলার ১মার্ধ্বের ১১মিনিটের মাথায় লেদা স্পোটিং ক্লাবের তৌহিদুল ইসলাম রাজু পেলান্টি কিক থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রথমার্ধ্বের ২২মিনিটে আরো একটি চমৎকার গোল করে দলকে ২-০গোলে এগিয়ে দেয়। মধ্যবিরতির পর খেলা শুরু হলে নাফ সিটি নাজিরপাড়ার জাহাঙ্গীর একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান। এরপর উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোল করতে না পারায় রেফারী শেষ বাঁশি বাজালে লেদা স্পোটিং ক্লাব ২-১গোলে জয় লাভ করে। খেলায় প্রধান রেফারী ছিলেন কক্সবাজার রেফারী বোর্ডের সদস্য আলী হোসেন,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আলমগীর ও মোঃ শফি। ৪র্থ রেফারী ছিলেন মোহাম্মদ ইসমাঈল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের তৌহিদুল ইসলাম রাজু।

শেয়ার করুন