মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

হ্নীলা আল জামেয়ার সাবেক মুহাদ্দিস আল্লামা ছৈয়দ আলমের ইন্তেকাল : দাফন সম্পন্ন

শেয়ার করুন

downloadহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর সাবেক মুহাদ্দিস,উত্তর ফুলের ডেইল জামে মসজিদের খতিব ও শায়খুল হাদিস আল্লামা ছৈয়দ আলমকে নামাজে জানাজা শেষে পানখালী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে আল জামেয়া দারুস সুন্নাহ, গুহাফা ও উত্তর ফুলের ডেইল জামে মসজিদ পরিচালনা কমিটিসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সুত্র জানায়,১০জুলাই বিকাল আড়াই টায় হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে (যেখানে সহকর্মী ও বুর্জুগানে দ্বীনি ব্যক্তিদের সমাহিত করা হয়েছে) পানখালী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত বুধবারে তিনি হঠাৎ হার্টস্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত উদ্ধার করে কক্সবাজারে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় চট্রগ্রাম সিএইচসিআর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। শেষ পর্যন্ত ৯জুলাই বিকাল ৫টা ১৫মিনিটের দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর। তিনি স্ত্রী, ১০ছেলে-মেয়ে, সহকর্মী,শুভাকাংখী, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবন-যৌবন আল জামেয়া দারুস সুন্নাহর শিক্ষা বিস্তারে কাটানোর পাশাপাশি ডাঃ জামাল আহমদের বিশেষ অনুরোধে উত্তর ফুলের ডেইল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে আল জামেয়া দারুস সুন্নাহর প্রধান পরিচালক আল্লামা আফসার উদ্দিন চৌধুরী কাসেমীসহ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করেন এবং বিদেহী আতœার শান্তি কামনা করে শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে আল্লামা ছৈয়দ আলম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বিকম ও সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদসহ সংশ্লিষ্ট সবাই এবং হ্নীলা উত্তর ফুলের ডেইল জামে মসজিদের মুতুয়াল্লী আবুল কালাম সওদাগর, ঈমাম মৌঃ জাকের হোছাইনসহ মুসল্লীগন আল্লামা ছৈয়দ আলমের মৃত্যুতে গভীরশোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন