মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় বিএনপি নেতা কেএন মুজিব চির নিদ্রায় শায়িত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে এক সময়ের রাজপথ কাপাঁনো বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী কেএন মুজিবকে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
জানা যায়,১৯সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী,সহসভাপতি সিরাজুল হক বিএ,সাবেক টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, জেলা জামায়াতের নায়েবে আমির ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি জাফর আলম,উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী,টেকনাফ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি সভাপতি আবছার কামাল নোবেল,টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি মোঃ আলম মেম্বার,উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক নুরুল হুদা,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পূর্ব সিকদারপাড়া মসজিদের মোরা গোরস্থানে পিতার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শেয়ার করুন