মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

হ্নীলায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু গুরুতর অাহত

শেয়ার করুন

received_1825233471068219
টেকনাফের হ্নীলার পশ্চিম লেদায় এক গৃহবধুকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী।
১৩ নভেম্বর সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
জানাযায়, টেকনাফের হ্নীলার পশ্চিম লেদার আবদুল আমিন একই এলাকার মৃত আবদু সালামের ছেলে আবুল কালামকে টানা জাল বিক্রি করে। জালের টাকাগুলি আজ দেবে কাল দেবে এ রকম বলে দিনের পর দিন অতিবাহিত করছে কালাম। গত ১৩ নভেম্বর সকালে আবদুল আমিনে স্ত্রী মনোয়ারা বেগম জাল ক্রেতা আবুল কালামের বাড়িতে টাকার জন্য গেলে ওই এলাকার ত্রাস আবদুল গফুর কালামের বাড়িতেই কিসের টাকা বলে মনোয়ারাকে উপর্যপুরী আঘাত করে। মহিলা মানুষ মনোয়ারা নিরোপায় হয়ে তার পায়ে পড়ে এতেও কান্ত হয়নি সন্ত্রাসী গফুর। এক পর্যায়ে গফুর মনোয়ারাকে দায়ের কোপ দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে। মনোয়ারা উপর্যপুরি আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা আশংকা জনক দেখে মনোয়ারাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে মনোয়ারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এলাকাবাসী জানান, ঘটনা করতে আবদুল গফুরের কোন বিষয় লাগেনা। সে এলাকার ত্রাস হিসাবেই পরিচিত। নিরপরাধ মানুষের অত্যচার করে চুরি চিন্তায় করা তার কাজ। তারা বলেন মনোয়ারাকে কোন কারণ ছাড়াই মারধর করে গফুর। এব্যাপারে মামলার প্রস্তুতী চলছে বলে আহতের পারিবারিক সুত্রে জানাযায়। এদিকে সন্ত্রাসী গফুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সচেতন মহল প্রশাসনের আশু হস্থ কামনা করেছেন।

শেয়ার করুন