মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে জাতীয় গণহত্যা দিবস পালিত

শেয়ার করুন


উখিয়া-টেকনাফে প্রথম ডিজিটাল স্কুল নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
২৫ মার্চ সকাল ৮টায় স্কুলে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় স্কুল হল রুমে ১৯৭১সালের ২৫মার্চ সংগঠিত গণহত্যার বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়। এরপর ১১টায় স্কুলে অধ্যক্ষ ও চেয়ারম্যান মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের আইসিটি শিক্ষক কায়েস মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম,আবদুল গফুর,হুমায়ুন পারভেজ,রোজিনা আক্তার ও হাসিনা সোলতানা প্রমূখ। বক্তারা ২৫ মার্চের পাকিস্তানিদের গণহত্যা বর্ণনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। সভাশেষে সকল শহীদদের আত্মার শান্তি,দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন