মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলায় ডিলারের গাফেলতির কারনে সার সংকটের অভিযোগ

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় এক সার ডিলারের যোগসাজশ করে কৃত্রিম সংকট তৈরী করায় স্থানীয় কৃষকদের মধ্যে সারের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভূক্তভোগী কৃষকেরা অবিলম্বে সার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভূক্তভোগী কৃষক মোজাফ্ফর আহমদ জানান,তাঁরই এলাকায় মৌলভী ইলিয়াছ নামে এক সার ডিলার হ্নীলা ইউনিয়নের ১নং হতে ৫নং ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিতরণের দায়িত্ব পান। বরাদ্ধকৃত সার যা আসে তা তিনি সাব ডিলারদের সাথে যোগ-সাজশ করে ৮শ টাকার সার সাড়ে ১২শ-১৩শ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ করেন। উক্ত ডিলার এখন চাউলসহ অন্য ব্যবসায় মনোনিবেশ করায় কৃষকেরা ঠিক সময়ে চাহিদা মতো সার পাচ্ছেনা। এভাবে চলতে থাকলে তারই চাষাবাদকৃত প্রায় ৪০কানি জমির ধান ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। অপর কৃষক খলিল আহমদও সার সংকটে চাষাবাদ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় বলে জানান। লেচুয়াপ্রাংয়ের কৃষক আব্দুস সালাম বঙ্গও ঠিক সময়ে সার পায়নি বলে জানান। অভিযুক্ত সার ডিলার মৌঃ ইলিয়াছের নিকট জানতে চাইলে বলেন,কৌশলে চড়ামূল্যে সার বিক্রির অভিযোগ ভিত্তিহীন। যানবাহন সংকটের কারণে চট্টগ্রাম থেকে সার পৌঁছতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশাকরি শীঘ্রই পৌঁছলে কৃষকেরা পর্যাপ্ত সার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,কৃষকদের জন্য সরকার যথেষ্ট পরিমাণ সার বরাদ্ধ দিয়েছে। আপনার নিকট হতে এই বিষয়টি জানতে পেরে আমি দ্রুত কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করার জন্য হ্নীলা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জালালকে দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করছি।

শেয়ার করুন