মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

হ্নীলায় এমপি বদির মুক্তির দাবীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

শেয়ার করুন

received_1818930068365226
দূদকের দায়ের করা মামলার রায়ে উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদিকে ৩বছরের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদ এবং জননেতা আব্দুর রহমান বদির দ্রুত মুক্তির দাবীতে মানব বন্ধন ও পথসভা করেছে হ্নীলা ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা।
জানা যায়-২নভেম্বর বাদে আছর উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদার উদ্যোগে লেদা টাওয়ার সংলগ্ন প্রধান সড়কে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এক পথসভা ওয়ার্ড মেম্বার নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মৌলভী জামাল উদ্দিন,হাজী খোরশেদ আলম, মমতাজ উদ্দিন,মোঃ জোবাইর,ছিদ্দিক আহমদ ও জয়নাল উদ্দিন প্রমুখ। এতে বক্তারা বলেন উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান বদিকে দ্রুত মুক্তি দিয়ে অত্র এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় এমপি বদির মুক্তির দাবীতে জনমত গড়ে তোলা হবে। এদিকে সকালে এমপি বদির কারাদন্ডের খবর ছড়িয়ে পড়ায় টেকনাফ পৌর এলাকায় মুক্তির দাবীতে তাৎক্ষণিক মিছিল এবং সন্ধ্যায় হোয়াইক্যং বাজারে শ্রমিক লীগ ও কৃষক লীগ মুক্তির দাবীতে আরো একটি মিছিল করেন।

শেয়ার করুন