মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

হ্নীলার শীর্ষ অস্ত্রবাজ ও ইয়াবা গডফাদার হামিদ পুলিশের হাতে আটক

শেয়ার করুন

 

টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলার শীর্ষ অস্ত্রবাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার,নারী নির্যাতন,পুলিশের উপর হামলাসহ ও অসংখ্য মামলার পলাতক আসামী হামিদ হোছনকে আটক করেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুত্র জানায়, ১৪এপ্রিল দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়ী জনপদ উলুচামরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে উলুচামরী এলাকার মৃত সিকদার আলীর পুত্র। তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে দীর্ঘদিন যাবত রাজনৈতিক নেতাদের ছত্র-ছায়ায় অস্ত্রবাজি করে উক্ত এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে অতিষ্ঠ করে তুলেছিল। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপকর্মের তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান। তাকে আটকের খবর ছড়িয়ে পড়ায় ভূক্তভোগীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।

শেয়ার করুন