মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

হোয়াইক্ষ্যং এ বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে’র মিনাবাজার পুকুর পাড় এলাকায় এলাকা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় মৃত একটি নবজাতক দেখতে পায়।

পরে স্থানীয় লোকজন হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির এএসআই আরিফুল ইসলাম সহ ফোর্স এসে একইদিন সকাল ১১ টায় নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃত নবজাতকের বিষয়ে পুলিশ অনেক খোঁজ খবর নিয়েও কোন
তথ্য না পাওয়ায় মৃত নবজাতকটি স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তি ও চৌকিদারের জীম্মায় দিয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করে।

শেয়ার করুন