মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হোয়াইক্যং হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন


হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ৩দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
১এপ্রিল উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিনে হোয়াইক্যং মডেল ইউপি সদস্যদের গার্ড অব অনার প্রদান ও পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। স্কাউট সদস্যদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ প্রদর্শন,নব নির্বাচিত স্টুডেন্ট কেবিনেটে সদস্যদের শপথ গ্রহণ ও অতিথিদের সালাম প্রদর্শন,বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রতিকী চিত্রের ডিস-প্লে এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা শামীম আরা বেগমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোছাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা,সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলাহ,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,নাইক্ষ্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন,কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসার সার্বিক তত্ত্বাবধানে এতে রাজনৈতিক,সামাজিক,শিক্ষক,সংবাদকর্মী,ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন