মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হোয়াইক্যংয়ে পাহাড় ধসে বাপ-মেয়ে নিহত

শেয়ার করুন

পাহাড় ধসে পিতা ও শিশু কন্যার মুত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৪ জুন বুধবার রাত ২টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

পাহাড় ধসে নিহতরা হলেন আমির হোসেনের পুত্র মোঃ সেলিন (৪২) এবং তাঁর শিশু কন্যা কিশোমণি (৩)। স্থানীয় সুত্রে জানা গেছে প্রতিদিনের মতো পরিবারের সকলে ঘুমিয়েছিল। হঠাৎ রাত ২টার দিকে বিকট শব্দে পাহাড় ধসে মাটি চাপা পড়ে। প্রতিবেশী লোকজন এসে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়লেও ঘটনাস্থলে পাহাড় ধসে মাটি চাপা পড়ে পিতা ও শিশু কন্যার মুত্যু ঘটে। হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী সকালে দুর্গম ঘটনাস্থল থেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সারা রাত টেকনাফ উপজেলার সর্বত্র বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে।

শেয়ার করুন