২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও টমটমসহ একজন আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফস্থ হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ একজন আটক করেছে। ওই সময় আটককৃত যুবকের থ্রী হুইলার (মিনি টমটম)ও জব্দ করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ এই অভিযান চালায়। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
টেকনাফস্থ হোয়াইক্যং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এটিএসআই মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফস্থ রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে একটি থ্রী হুইলার (মিনি টমটম) এর গতিবিধি সন্দেহ তল্লাসী চালায়। ওই সময় চালকের সিট এর নীচে একটি হালকা নীল রং এর পলিথিনের একটি প্যাকেট পাওয়া যায়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালক নুরুল মোস্তফকে আটক করা হয়।
আটককৃত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।